বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টতাঠামো মেরামতের ৩১দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মোতালিব খান। উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দন পীর, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ শান্ত,, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জেকব আহমেদ প্রমুখ।জনসভায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।#
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় জনসভা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোতালিব খান
-
মনোয়ার হোসেন, মজুমদার ধর্মপাশা প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- ৭১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























