ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লক্ষ্মীপুরে যুবতীকে গনধর্ষনের ঘটনায় থানায় মামলা গ্রেফতার ১জন

লক্ষ্মীপুরে তুলে নিয়ে এক যুবতীকে গনধর্ষনের ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালে নির্যাতিত ওই নারী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশ লিটন নামে একজনকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, গনধর্ষনের ঘটনায় থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই নারী শহরের কাঁচাবাজার করতে আসেন। এসময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষন করে। এক পর্যায়ে তাকে বেদম মারধর করে পালিয়ে যায় তারা। পরে শনিবার সকালে ওই ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করে ওই নারী। পরে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। রোববার সকালে নির্যাতিত নারী জাহাঙ্গীর হোসেন ওরফে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজাকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লক্ষ্মীপুরে যুবতীকে গনধর্ষনের ঘটনায় থানায় মামলা গ্রেফতার ১জন

আপডেট সময় ০৮:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫