ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাশ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

রবিবার (১০ আগষ্ট) দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নীচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি: শেখসাদী সরকার।
মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর, মোঃ আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি: অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান এবং আমিরুল কবির সুজন।
এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত সাজা কার্যকরের দাবি জানান। এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়।সাংবাদিক আমিরুল কবীর সুজন তার বক্তৃতায় বলেন সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে মিঠাপুকুর সহ সারাদেশে সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছে, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরণের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫