ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক তুহীন হত্যাকারীদের ফাঁসির দাবীতে পীরগঞ্জে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ‘‘তুহিন হত্যার বিচার যেন প্রভাবিত না হয়, এবং যেসব আসামি এখনও ধরা পড়েনি, তাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।’’

বক্তারা আরও বলেন, ‘‘গ্রেফতারকৃত আসামিদের যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না দেওয়া হয়, এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। আমরা হতাশ যে, গ্রেফতারকৃত আসামিরা পুলিশের গাড়িতে বসে সিগারেট খায়—এ দৃশ্য জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।’’
তারা দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুত বিচার কার্যক্রম শুরু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর পীরগঞ্জ শাখার  সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ মণ্ডল, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোস্তফা মিয়া, সাংবাদিক আব্দুল করিম সরকার, মাই টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক মাতৃভূমি পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তারিক,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  উপজেলা প্রতিনিধি  হানিফ মিয়া,  সিনিয়র সহ-সভাপতি সরকার বেলায়েত হোসেন এবং সাপ্তাহিক সমকালীন বার্তার স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মণ্ডল সহসাংগঠনিক সম্পাদক আকুল হোসেন, সদস্য সুলতান প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক তুহীন হত্যাকারীদের ফাঁসির দাবীতে পীরগঞ্জে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫