গাজীপুরে সাংবাদিক মো,আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড় চৌরঙ্গী মোরে সকাল ১১ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড় জেলার সকল গণমাধ্যম কর্মীরা। প্রতিনিধিরা বলেন, সাংবাদিক তুহিন হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মোঃ লুৎফুর, এখন টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান, নাগরিক টেলিভিশনের প্রতিনিধ, সাইদুজ্জামান রেজা তিনি বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকান্ড হলেও তার কোন ন্যায় প্রতিকার পাওয়া যায়নি, তাই অপরাধীরা সাহস পেয়ে যাচ্ছে, তিনি রাষ্ট্রকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান, উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল স্যার, সাংবাদিক ইভেন, বাঁধন, রেজাউল করিম আলম, শাহজালাল, আজাহার, সোহেল, বাবুল হোসেন, ইনসান সাগরেদ, আখি ও তোতা, সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের উপর নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
-
পঞ্চগড় প্রতিনিধি - আপডেট সময় ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- ৬২৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























