ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
দিনভর মোটরসাইকেলে ঘোরাঘু‌রি

রাতে পুকুরে ফেলে ৬ বছরের শিশুকে হত্যাচেষ্টা সৎবাবার

কুড়িগ্রামে রাতের আঁধারে ছয় বছরের এক শিশুকে পুুকুরে ফেলে দিয়ে হত্যাচেষ্টা চালিয়েছেন সৎবাবা। পরে শিশু‌টির কান্নার আওয়াজে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

শনিবার (৯ আগস্ট) রাতে কু‌ড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম তাসিন মিয়া (৬)। সে পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপ‌জেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, তারা মিয়ার মৃত্যুর পর সাত মাস আগে তার স্ত্রী ব‌বিতা বেগমের স‌ঙ্গে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের বিয়ে হয়। ব‌বিতা বেগমের বিপ্লব ও তা‌সিন নামের দুই সন্তান রয়েছে। বিয়ের পর শিশু তা‌সিন তার মা‌ ব‌বিতা বেগ‌মের স‌ঙ্গে থাকতো।

শ‌নিবার সৎবাবা মুরা‌দ শিশু তা‌সিনকে নিয়ে ঘুরতে বের হন। সারা‌দিন মোটরসাইকেলে ঘোরাঘু‌রির পর রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় রাস্তার পাশে পুকুরে ফেলে চলে যান মুরাদ। প‌রে পথচারী আজিকুর ইসলাম ও আবু তালেবের সহায়তায় প্রাণে বেঁ‌চে যায় শিশু তা‌সিন।

স্থানীয় ইউপি সদস্য নুরল আমিন বলেন, ‌‘যেখানে বাচ্চা‌টিকে ফেলে দেওয়া হয় সেখানে কিছু বালু ছিল। এজন্য হয়তো বাচ্চা‌টি রক্ষা পেয়েছে। বাচ্চা‌টির কান্নার আওয়াজে স্থানীয় আবু তা‌লেব ও পথচারী আজিকুর ইসলাম শিশু‌টি‌কে উদ্ধার করেন। পরে পু‌লিশে খবর দি‌লে পু‌লিশ তা‌কে নি‌য়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও ফুলবা‌ড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই) সৈয়দ আলী ব‌লেন, এ ঘটনায় উদ্ধারকারী আজিকুর ইসলাম বাদী হ‌য়ে রাতে মামলা করেছেন। মামলার একমাত্র আসা‌মি শিশুটির সৎবাবা মুরাদকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বর্তমানে শিশু‌টি তার প‌রিবারের হেফাজতে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দিনভর মোটরসাইকেলে ঘোরাঘু‌রি

রাতে পুকুরে ফেলে ৬ বছরের শিশুকে হত্যাচেষ্টা সৎবাবার

আপডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫