ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চকবাজারে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর লালবাগে বাথরুমের বালতির পানিতে ডুবে আয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে লালবাগের চান্দিঘাট মাজেদা গার্ডেনের ৭নং প্লটের ৪৭/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শিশু আয়ান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীর নারায়ণপুর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে লালবাগের মাজেদা গার্ডেনে ভাড়া থাকতো।
নিহতের বাবা স্বপন মিয়া জানান, আমার স্ত্রী অন্য কাজে ব্যস্ত ছিল। এ সময় ছেলে সবার চোখ ফাঁকি দিয়ে বাথরুমের বালতিতে পানির মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে গিয়ে দেখি বালতিতে মাথা ওপর করে পানির মধ্যে পড়ে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানাপুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চকবাজারে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫