ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ছাত্রদল কর্মীর পরকীয়া নিয়ে পোস্ট, ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি হোসেন (২৯) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটে।

নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। তিনি পৌরসভার কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের বসবাস করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের আগে পৌর ছাত্রদলের কর্মী রাজু আহমদের পরকীয়া নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন রনি। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

জানা গেছে, শনিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় ছুরিকাঘাতে আহত হন রনি। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনির মা রত্না বেগম বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন, তার স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির দ্বন্দ্ব ছিল। এছাড়া আর কারও সঙ্গে আমার ছেলের সঙ্গে কোনো পূর্ব শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।’

গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাক আহমদ বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ছাত্রদল কর্মীর পরকীয়া নিয়ে পোস্ট, ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

আপডেট সময় ০১:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫