রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে শনিবার ৯ই আগস্ট তারাগঞ্জ ও /এ বালিকা উচ্চবিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে এই সম্মেলনে সভাপতিত্ব করেন,তারাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মাকদুম আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির মেহেদী হাসান শিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সদস্য লিটন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
উক্ত সম্মেলনে মোট ৩৫৫ জন সদস্যের ভোটের মাধ্যমে ৩টি পদে ৮ জন প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়।পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ ভোটার তালিকা।ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন।বিভিন্ন বক্তারা বলেন, নেতা যাবে ও আসবে কিন্তু দল থেকে যাবে।আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন ভোট বঞ্চিত ছিলাম।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেনো নেতা ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করা হয়।আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা চাইবো যাতে সকল ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম (ছাতা) মার্কায়, সাধারণ সম্পাদক পদে মাহামুদুল হাসান শিপু (চশমা) মার্কায় এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুবার রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) মার্কায় নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি পদে তফসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহামুদুল হাসান মিঠু ও রহমত মন্ডল নির্বাচিত হন।এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শফিউল মন্ডল,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 























