খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কয়রার সুন্দরবন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সংস্থা (সাউস) এর উদ্যোগে ৯ আগস্ট পালন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডা ও মাহতোদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৯ আগস্ট শনিবার বেলা ১১ টায় কয়রা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্ডা কমিউনিটির রাজা গীরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে ও সাউসের সাধারণ সম্পাদক প্রভাষ মুন্ডার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ শুভ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, সাউসের সভাপতি বলাই কৃঞ্চ সরদার, সাংগঠনিক সম্পাদক অবনিশ মুন্ডা, শ্যামা প্রসাদ মুণ্ডা, দয়াল মুম্বাই, রমেন্দ্র নাথ মুন্ডা, কবিতা রানী মুন্ডা, সৌমেন মুন্ডা প্রমুখ।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 























