ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট)সকাল ১১টায় শেরপুর উপজেলা হলরুম পরিষদ মিলনায়তনে এ দিবস পালিত হয়।
আদিবাসি ছাত্র পরিষদের আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। আদিবাসি ছাত্র পরিষদের সদস্য সচিব সাগর কুমার সিং এর সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, সহ সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, কোষাধ্যক্ষ শ্রী সন্তেষ চন্দ্র সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, আহ্বায়ক স্বপন কুমার সিং এবং সদস্য সচিব শ্রী হিরালাল সিং প্রমুখ। অনুষ্ঠানে উপজেলায় বসবাসরত প্রায় ৪০ জন কৃতি আদিবাসী শিক্ষার্থীকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শেরপুর উপজেলার আদিবাসী শিক্ষার্থীরা পাশ্ববর্তী জেলার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আদিবাসী ভাষা বিলুপ্তির পথে এ অবস্থায় ভাষা সংরক্ষণে উপজেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মত দেন তারা।
বক্তারা আরো জানান, শেরপুর উপজেলায় প্রায় ৪০ হাজার আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে, যেমন তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জ, লোহার, তেলী, মুসহর, রাজোয়াড় প্রভৃতি। এসব জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং বাদ পড়া জাতিগোষ্ঠীর নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫