ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাব রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক জাহিদ হাবিব, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন ।

এ সময় সাংবাদিক সুজিত রায়, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, সাংবাদিক আলী আকবর, সাংবাদিক নাইম আলমগীর, সাংবাদিক মেহেদী হাসান সহ দেশের বিভিন্ন টেলিভিসনের ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার প্রায় অর্ধশতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। তিনি বলেন, সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান হাফিজ রায়হান সাদা।

এদিকে শনিবার (৯ আগস্ট) দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন শেষে দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলা-এর প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিন-এর প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বাংলাদেশ টুডের প্রতিনধি মুসলিম ইবনে রবি, দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন প্রমুখ বক্তব্য রাখেন ।এসময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন বকুল।

প্রবীন সাংবাদিক মোতালেব মোল্লা, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, ভোরের কথার মাজহারুল ইসলাম, আমার বার্তার মুসা বিন নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫