ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক তুহিন হত্যার বিচার ও শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম।
মানববন্ধনে বক্তারা বলেন, আর কত সাংবাদিকের প্রাণ গেলে সরকারের বোধোদয় হবে, সরকারের মন গলবে। সাংবাদিককে হত্যা করা হয় কিন্তু প্রশাসন, সরকারকে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। স্বাধীনতার পর যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে তার একটারও সঠিক বিচার হয় নি। ফলে বাংলাদেশের গণমাধ্যম আজ চরম হুমকির মুখে। তাই সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার কার্য নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
একই সঙ্গে তারা সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক তুহিন হত্যার বিচার ও শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫