ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যা, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা ব্যবসায়ী রুবেল হত্যায় জড়িতদের গ্ৰেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

স্থানীয় বকস ফার্নিচারের মালিক মতিন বকস বলেন, রুবেল আহমদ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। তার এভাবে মৃত্যু আমাদের জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। নইলে ব্যবসায়ী সমাজ রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এমসিএসের পরিচালক হাসান আহমেদ জাবেদ বলেন, দিন-দুপুরে একজন নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা শুধু রুবেলের মৃত্যু নয়, আমাদের সবার জন্য আতঙ্কের। আমরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখন নিজের দোকানেই নিরাপদ নই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

রহমান হার্ডওয়্যারের মালিক শাহরিয়ার মোস্তফা তানিম বলেন, রুবেল আমাদের মতোই একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তিনি সবার আপনজন ছিলেন। এমন একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা মৌলভীবাজারের ব্যবসায়ী সমাজের জন্য বড় ধাক্কা। আমরা সবাই আতঙ্কে আছি। খুনিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে আমাদের ব্যবসা নিরাপদ থাকবে না।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামে নিজের দোকানে বসে ছিলেন রুবেল। এসময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যা, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫