৮ আগস্ট ২০২৫ শুক্রবার রাত ৮টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ/GMP।
জিএমপির উপকমিশনার রবিউল হাসান বলেন, হত্যাকান্ড সরাসরি জড়িত এমন ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপি,আলামিন ও সুজন।
ফয়সালসহ ৩ জনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ও স্বাধীন কে হোতাপাড়া এলাকা থেকে এবং আলামিন কে রাজধানীর উত্তর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন মামলার অন্য ২ আসামীকেও গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে নগরীর চান্দনা এলাকা থেকে মোঃ ফয়সাল হাসানকে এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মলন্দ মোড়ল পাড়া থেকে মোঃ শাহজাহানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- 























