ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গাজীপুরে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।

নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) রাতে মাওনা উড়ালসেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।
পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে ২ জনকে আটক করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিহত ও গ্রেপ্তাররা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তাকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গাজীপুরে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০১:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫