ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

‘সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ বলে বিবেচিত হবে’

সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। হামলা-মামলা-নির্যাতন-নিপীড়ন চলছেই। গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্মম হামলার ঘটনা ভিডিও ফুটেজে ধরা পড়লেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনাতেও একই অবস্থা।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা-নিপীড়নের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের কার্যকর ভূমিকা না থাকলে যাবতীয় দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাসেম। বক্তব্য রাখেন— দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন (ইমু), বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, প্রেসক্লাবের অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

‘সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ বলে বিবেচিত হবে’

আপডেট সময় ০১:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫