ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক আনোয়ারের ওপর হামলা ও তুহিন হত্যার প্রতিবাদে কাশিমপুরে মানববন্ধন 

গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার ও সাংবাদিক আনোয়ার হোসেনের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কাশিমপুর থানা প্রাঙ্গণে কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন দুই প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংবাদিক মোঃ আলী সীমান্ত, জামাল হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়া সাংবাদিক আনোয়ার হোসেনের উপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা বাধাহীনভাবে কাজ করতে পারবে এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আর কোনো সংবাদকর্মীকে যেন সত্য প্রকাশের কারণে প্রাণ দিতে না হয়—এ দাবি সরকারের প্রতি জোরালোভাবে তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—দৈনিক সকালের সময় ও রূপবাণীর সিটি রিপোর্টার মোঃ হাসমত, চ্যানেল এস-এর কাশিমপুর প্রতিনিধি জামাল আহমেদ, রাজধানী টেলিভিশনের আরমান হোসেন, দৈনিক নব চেতনার তুষার আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের হাবিবুল বাসার সুমন, মানুষের কল্যাণে প্রতিদিন-এর লাবনী আক্তার লাবণ্য, দৈনিক ঘোষণার শাহাদাত হোসেন, দৈনিক ঢাকার মুজাহিদ, চ্যানেল ২১-এর সাবিনা ইয়াসমিন, বিজয় টিভির মোহাম্মদ আলী সীমান্ত, নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির এস কে শুভ, দৈনিক যুগান্তরের শফিকুল ইসলাম শামীমসহ আরও অনেকে।
মানববন্ধনের শেষে সাংবাদিক তুহিনের রুহের মাগফেরাত ও সাংবাদিক আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক আনোয়ারের ওপর হামলা ও তুহিন হত্যার প্রতিবাদে কাশিমপুরে মানববন্ধন 

আপডেট সময় ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫