ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

মধ্যরাতে মহাখালীতে দ্রুতগামী প্রাইভেটকারে আগুন, নিহত ২

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে মধ্যরাতে একটি দ্রুতগামী প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপরেই প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। এসময় প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে দুজন নিহত হন।

আহত আরেকজন কোন হাসপাতালে তা খুঁজে পায়নি। তাকে পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি ছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় প্রাইভেটকারটিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা একজন রাতেই মারা যায়। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থাকা ব্যক্তিও মারা যায়। কুর্মিটোলায় থাকা ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি এসআই সিদ্দিক হোসেন। তিনি বলেন, দুজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ এর মধ্যে। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোন হাসপাতালে তা খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ইনস্পেকটর লিমা খানম  বলেন, ঢাকা মেট্রো খ-১২-৪০৪২ করোলা হাইব্রিড নামের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভবনের সামনে রস্তার পাশে সড়ক বিভাজকে ধাক্কায় আগুন লেগে যায়। রাত ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে রাত ৩টা ৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ আনা হয়। আগুন নির্বাপণ করার পর আমরা কোনো আহত/নিহত কাউকে পায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

মধ্যরাতে মহাখালীতে দ্রুতগামী প্রাইভেটকারে আগুন, নিহত ২

আপডেট সময় ০১:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫