ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পদ্মার এক রুই ও দুই চিতলের দাম ৮৯ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের মৎস্য আড়তে ১৫ কেজি ওজনের একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুইটি চিতল ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়ার মৎস্য আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা যায়, প্রতিদিন ভোরে বাস টার্মিনালের পাশে মাছের বাজার বসে। সেখানে নদী থেকে ধরে আনা তাজা মাছগুলো জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। শনিবার ভোরে এক জেলে নদীর ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ বিক্রির জন্য রেজাউলের আড়তে নিয়ে আসেন। পরে মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নেন শাহজাহান শেখ।

অপরদিকে, মাছ বাজারের দেলোয়ারের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুইটি চিতল মাছ উন্মুক্ত নিলাম উঠলে শাহজাহান শেখ ১২ কেজির চিতল মাছটি দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের চিতল মাছটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মার রুই মাছের ভালো চাহিদা রয়েছে। সচরাচর বড় সাইজের রুই মাছ খুব কম পাওয়া যায়। শনিবার ভোরে মাছ বাজারে ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রির জন্য উঠলে আমি সেটা ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছি। এছাড়াও উন্মুক্ত নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুইটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নিয়েছি।

তিনি বলেন, মাছগুলো বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ রেখে মাছগুলো বিক্রি করে দিব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা যুগান্তরকে বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন রকম মাছ ধরা পড়ায় জেলেদের জন্য লাভ হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পদ্মার এক রুই ও দুই চিতলের দাম ৮৯ হাজার টাকা!

আপডেট সময় ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫