ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করলে পুলিশ দুপুরেই তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের রিপন প্রকাশ এনামুল হক (২৭) ও বোয়ালিয়া গ্রামের মো. সাইফুদ্দিন (৩৪)।

মামলার সূত্রে জানা যায়, ওই তরুণী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা। ৩১ জুলাই তিনি চাকরির সন্ধানে চট্টগ্রামে মামার বাসায় আসেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খোঁজ করতে গিয়ে পরিচয় হয় এনামুল হক ওরফে রিপন নামের ওই যুবকের সঙ্গে। রিপন এ সময় নিজেকে চট্টগ্রামের ইয়ংওয়ান গার্মেন্টসের কর্মী বলে পরিচয় দেন।

এরপর গত ৪ আগস্ট সকালে এনামুল তাকে চাকরির কথা বলে সিইপিজেড এলাকায় নিয়ে যায়। সন্ধ্যা গড়ালে আনোয়ারার বোয়ালিয়া ঈদগার পাশে হারুনের খামারের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এনামুল তাকে বাড়িতে নিয়ে গেলে স্ত্রী বিষয়টি বুঝতে পারেন। সে উত্তেজিত হলে রাত কাটানোর জন্য পাশের প্রতিবেশীর ঘরে থাকার ব্যবস্থা করেন।

পরদিন ৫ আগস্ট ভোরে এনামুল তরুণীকে নিয়ে আবার বের হলে পথে মো. সাইফুদ্দিনও তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আবারও সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তরুণীর চিৎকারের পর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ও এনামুল হককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫