ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মাদকসহ আ.লীগ সমর্থিত রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

৮টি মামলার পলাতক আসামি আওয়ামী লীগ সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রাতে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে জনবহুল এলাকায় রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি আইল্যান্ডের ওপরে উঠে গেলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে এবং সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়।

ঘটনাস্থলে দ্রুত র‌্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।
র‌্যাব আরও জানায় আল মামুন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ছিলেন। তার বিরুদ্ধে আগেও মাদকসেবনের অভিযোগ ছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮টি মামলাও রয়েছে।
গতকাল গ্রেপ্তার হওয়ার পর আল মামুনের বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মাদকসহ আ.লীগ সমর্থিত রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫