ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে ৩ ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ

রাজধানীর সবুজবাগের মানিকনগর ক্রসিংয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ। আটকরা হলেন- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১)।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিনের মতো আজও মানিকনগর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও সঙ্গীয় ফোর্স। সকাল সোয়া ১০টায় হঠাৎ রাস্তার পূর্বপাশ থেকে চিৎকার শুনে তারা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন— তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ সময় তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন। পরে তাদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে ৩ ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫