ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ কারবারি আটক

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে শতাধিক টাপাল ট্যাবলেট, গাঁজা, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১২৭ পিস টাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে, রাত আড়াইটার দিকে একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মো. মোস্তফা (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫১ পিস টাপাল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পলাতক মাদক কারবারিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ কারবারি আটক

আপডেট সময় ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫