ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাগরপাড়ে রিংরোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাগরপাড়ে সিডিএ আউটার রিংরোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন ও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ২৪-এর বিপ্লবে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি সম্পন্ন না হলেও সরকারের আন্তরিকতার অভাব নেই।

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। আমরা তাদের কাছে ঋণী। তাদের মর্যাদা রক্ষা করা এবং স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব। তাদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে। জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের সারাজীবন মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।

স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান অতিবৃষ্টিতে ধসে পড়া নগরের অক্সিজেন এলাকার একটি সেতু পরিদর্শনে যান। এসময় তিনি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিকে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটির নির্মাণের নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

চট্টগ্রামে সাগরপাড়ে রিংরোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫