ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

‘ট্রাম্পকে সামলাতে’ মোদিকে পরামর্শ দিতে চান নেতানিয়াহু

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ করা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসন্তুষ্ঠ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর সেই অসন্তোষের প্রকাশ তিনি ঘটিয়েছেন ভারতের ওপর সাম্প্রতিক শুল্ক আরোপের মাধ্যমে। গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ নতুন রপ্তানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ধার্যকৃত রপ্তানি শুল্পের পরিমাণ পৌঁছেছে ৫০ শতাংশে, যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় আঘাত।

এই পরিস্থিতিতে ভারতের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ প্রদানের আগ্রহ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে মোদিকে এই পরামর্শ গোপনে দিতে চান তিনি।

শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প— উভয়েই আমার খুব ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদিকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে দেবো।”

ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটলে তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল— সবার জন্য ভালো হবে উল্লেখ করে বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুন্ন না করে শুল্ক ইস্যুতে একটি সমঝোতা হওয়া। আর এই সমঝোতা হলে তা ভারত ‍ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের জন্যও ভালো হবে। কারণ ‍উভয় দেশই ইসরায়েলের বন্ধু।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

‘ট্রাম্পকে সামলাতে’ মোদিকে পরামর্শ দিতে চান নেতানিয়াহু

আপডেট সময় ০৬:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫