ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কানাডা ভিসার নামে কোটি টাকার প্রতারণা

নীলফামারীর কিশোরগঞ্জে কানাডার ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে সাতজনের কাছ থেকে ৮২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম শেখ আরাফাত হোসেন লাভলু মিয়া (২৫)। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, লাভলু মিয়া ও তার সহযোগীরা ফেসবুক আইডি ‘Arafat Tours & Travels’ ও বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের কানাডায় চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখান। এরপর ভুয়া জব অফার লেটার, ওয়ার্ক পারমিট ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিকাশের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা আদায় করেন তারা।
ভুক্তভোগীদের মধ্যে একজন মোহাম্মদ ফরহাদ সরকার (৪২)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাতকাহনিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনি নিজে ছাড়াও আরও ছয়জন এই প্রতারণার শিকার হয়েছেন।

অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জে অভিযানে নামে ডিবি। অভিযানে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শয়নঘরের তোশকের নিচ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা আইনে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কানাডা ভিসার নামে কোটি টাকার প্রতারণা

আপডেট সময় ০৬:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫