ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ডেঙ্গুতে মৃত্যু নারী বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনীয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার মৃত নূর মোহাম্মদ এর স্ত্রী আলেয়া বেগম (৬০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া জ্বরে আক্রান্ত হলে সোমবার তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে সরোয়ার। পরে হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এরপর চিকিৎসারত অবস্থায় আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে প্লাটিলেট কমে যায়।
পরে দায়িত্বরত চিকিৎসক ৭ আগস্ট বৃহস্পতিবার আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তাকে বরিশাল না নিয়ে বরগুনা হাসপাতালেই ভর্তি রাখা হয়। আলেয়ার শারীরিক অবস্থা অবনতি হয়ে শ্বাস কষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলেয়ার ছোট মেয়ে রুবিনা বলেন, জ্বর হওয়ার পর মাকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। তার তেমন কোনো সমস্যা দেখিনি। সকালে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে অক্সিজেন লাগানোর কিছুক্ষণ পড়েই আমার মা মারা যান।
আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলেও কেন নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, কাল পর্যন্তও মায়ের শারীরিক অবস্থা ভালো ছিল। সকালেও তিনি খাবার খেয়েছেন। ডাক্তার তাকে রেফার্ড করলেও তার সঙ্গে কে যাবে? আমার ভাই একা মানুষ, তাই এখানেই ভর্তি রাখা হয়।
আলেয়ার পুত্রবধূ সাথী আক্তার বলেন, আমার শাশুড়ি জ্বরে আক্রান্ত হলে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করাই। সবশেষ পরীক্ষা দেখে বৃহস্পতিবার হাসপাতাল থেকে নাম কেটে তাকে বরিশালে রেফার্ড করা হয়েছিল। পরে বরগুনা জেনারেল হাসপাতালে তাকে পুনরায় ভর্তি করা হয়।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্স হাওয়া বলেন, আলেয়া বেগমের হঠাৎ করেই শ্বাস কষ্ট শুরু হয়। আমরা দ্রুতই তাকে ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। তবে কিছুক্ষণ পর তার কোনো রেসপন্স না পেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বরগুনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও একমাস ধরে কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে এ হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে এ বছর চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে বরগুনা জেলার আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫