ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা।

এসময় বক্তারা জানান, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে বর্বর-নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই রাষ্ট্র এখনো কিছু করেনি। আমরা কার কাছে বিচার চাইবো? জুলাই আন্দোলনে হলো, বহু সাংবাদিক আহত হয়েছেন, নিহত হয়েছেন। এটাই কি সাংবাদিকদের প্রতিদান?

তারা আরও জানান, একজন সাংবাদিক মারা গেলেন- কয়টা রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রতিবাদ করছে? কয়টা সুশীল সমাজ সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছে? একজনকে পাথর মেরে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ আছে। তবুও এই রাষ্ট্র কিছু করতে পারছে না। এই অথর্ব প্রশাসন দিয়ে আমরা কি করব?

দৈনিক যায়যায়দিন পত্রিকার শাহরিয়ার নাঈম বলেন, সাংবাদিক তুহিনের মরদেহ দেখার মত শক্তি আমাদের হয়নি। জানি না তার পরিবার কিভাবে তাকে দেখবে। এত নিষ্ঠুরভাবে মারা হয়েছে। এই নরপিশাচদের ফাঁসি দিতে হবে। আমাদের আর কোনো দাবি নেই।

তিনি আরও বলেন, আমাদের পরিবাররা চাপ দিচ্ছে সাংবাদিকতা ছেড়ে দিতে। দেশের বাহিরে চলে যেতে বলছে। সাধারণ মানুষদের বলব আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়ান।

সাংবাদিক প্রশান্ত কুমার দাস বলেন, এই সন্ত্রাসীদের বিচার হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত। এই রাষ্ট্র সব সময় অন্ধ চোখের ভূমিকায় থাকে। সাগর-রুনি হত্যার বিচার আজও হয়নি। বাংলা নিউজের নাদিমকেও এভাবে হত্যা করা হয়েছিল। এই রাষ্ট্রের বিচার কোথায়? হত্যার ঘটনা ঘটেছে প্রায় ২৪ ঘণ্টা হয়েছে। এখন পর্যন্ত কোনো সাংবাদিক নেতারা বিবৃতি দেয়নি। a

তিনি আরও বলেন, রাষ্ট্রকে বলবো, যদি মনে করেন সংবাদপত্র বন্ধ করে আপনারা চলতে পারবেন, তাহলে ভুল। এই চতুর্থ স্তম্ভ বন্ধ হলে রাষ্ট্রযন্ত্র বন্ধ হয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ

আপডেট সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫