ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম

গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।

বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত যুবকের নাম আনোয়ার হোসেন। তিনি একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহরের রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। তারা ইট দিয়ে তার পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আহত যুবকের মা বাদী সদর মেট্রো থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম

আপডেট সময় ১১:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫