ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মিষ্টির দোকানে ঢুকে ছাই ছিটিয়ে দিলো দুর্বৃত্তরা

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে এক মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে চুলার ছাই ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথা এলাকার বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক জিয়াদুল ইসলাম বলেন, সারা দিন ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। ভোররাতে এসে দেখি- দোকানের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিষ্টি ও অন্যান্য খাবার তৈরির সরঞ্জামাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে তা ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

জিয়াদুল বলেন, দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকা এবং দোকানের নতুন ও পুরোনো চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এ ঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মিষ্টির দোকানে ঢুকে ছাই ছিটিয়ে দিলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫