ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নওগাঁর মান্দায় নির্বাচন কর্মকর্তা দ্বারা কলেজের আয়া লাঞ্চিত

 নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সেবা নিতে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার দ্বারা এক নারী লাঞ্চিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী আমেনা খাতুন (৫০) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পানিয়াল আদর্শ কলেজের আয়াহ কর্মরত এবং পানিয়াল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে আমেনা খাতুন এনআইডি সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। দীর্ঘদিন ঘুরেও কাজ না হওয়ায় তিনি স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের সহায়তা চান। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার বুকে ওয়েট পেপার ছুড়ে মারেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি জানান।
আমেনা খাতুন বলেন, “আমি অনেকদিন ধরেই এনআইডি সংশোধনের জন্য অফিসে ঘুরছি। কাজ না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে সাঈফ আহমেদ নাসিম আমাকে অপমান করেন, গালিগালাজ করেন এবং মারধর করেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে কোনোভাবেই লাঞ্চিত করিনি। বরং তিনিই আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নওগাঁর মান্দায় নির্বাচন কর্মকর্তা দ্বারা কলেজের আয়া লাঞ্চিত

আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫