ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
বসার জায়গা নিয়ে দ্বন্দ্ব

এক হকারের ঘুসিতে প্রাণ গেলো আরেক হকারের

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে বসা নিয়ে বিরোধের জের এক হকারের মারধরে ইমান নামে আরেক হকারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি ফুটপাতে মেহেদি পাতা ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী রোকেয়া বেগমের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামের আরেক হকারকে বসানোর চেষ্টা করছিলেন। আজ সকালে মেহেদি পাতা বিক্রি করার সময় হঠাৎ গাউছ এসে ইমানের কাছ থেকে মেহেদি পাতার ডালা ফেলে দেন। এ নিয়ে কথা-কাটাকাটি হলে ইমানকে ঘুসি মারেন গাউস। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বসার জায়গা নিয়ে দ্বন্দ্ব

এক হকারের ঘুসিতে প্রাণ গেলো আরেক হকারের

আপডেট সময় ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫