ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় তার মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫