ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল

বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৭০৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। কিছুদিন ধরেই ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে কানাঘুষা চলছিল, এবার সেই গুঞ্জনকেই সত্যি করে তিনি বিয়ে করেছেন ফ্যাশন ডিজাইনার জাইন আহমেদকে।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন আইমা নিজেই। বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে আইমা আবেগঘন বার্তা লিখেছেন, ‘গত রাতে আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করলাম। আলহামদুলিল্লাহ, এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’

‘অবশেষে এটা ঘটেই গেল আমাদের নতুন এই পথচলায় আপনারা সবাই দোয়া করবেন।’ তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানের একক ছবিগুলো তিনি পরে প্রকাশ করবেন। জানা গেছে, কানাডায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের আয়োজন করা হয়।

যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। সংগীত আর ফ্যাশনের এই মেলবন্ধনকে অনেকেই ‘পারফেক্ট ম্যাচ’ হিসেবে দেখছেন।

জাইন আহমেদ মূলত লাহোরভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘রাস্তাহ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। তার এই ব্র্যান্ডটি আধুনিক দক্ষিণ এশীয় নান্দনিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে।

হলিউড অভিনেতা রিজ আহমেদসহ অনেক আন্তর্জাতিক তারকা জাইনের ডিজাইন করা পোশাক পরেছেন। ভোগ-এর মতো আন্তর্জাতিক ম্যাগাজিনেও তাদের কাজ স্থান পেয়েছে।

দপ্রসঙ্গত, জাইন আহমেদের সঙ্গে বিয়ের আগে আইমা বেগ অভিনেতা ও নির্মাতা শাহবাজ শিগগিরির সঙ্গে বাগদান করেছিলেন। ২০২০ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে এবং ভক্তদের কাছে তারা বেশ জনপ্রিয় ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা

বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ

আপডেট সময় ০৫:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫