ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাড্ডায় ভবন থেকে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা পোস্ট অফিস গলি এলাকার একটি বাসার দোতলা থেকে নিচে পড়ে মো. পলাশ (৩৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আকাশ বলেন, আমার ভাইয়ের নিজের ওয়ার্কশপ রয়েছে। সে কাজ করে দুপুর দেড়টার দিকে আমাদের নিজ বাসায় দোতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জের জৈনপুর এলাকায়। বর্তমানে বাড্ডার পোস্ট অফিস গলি এলাকার নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত ব্যক্তি এক ছেলে এক মেয়ের জনক ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাড্ডায় ভবন থেকে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫