ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে গেল আসামি

  • খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। ইউসুফ খুলনা নগরীর খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান হাওলাদার।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর ইউসুফ বুকে ব্যথার কথা জানালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। ওই সেলে তখন আরও একজন আসামি মাকসুদ আলম চিকিৎসাধীন ছিলেন। ভোররাতে মাকসুদ বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সেলের তালা খুলে তাকে নিয়ে যান। তবে অসাবধানতাবশত প্রিজন সেলের দরজার তালা বন্ধ করতে ভুলে যান তিনি। এই সুযোগে ইউসুফ সেল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মাকসুদকে ফেরত এনে পুলিশ দেখতে পায় ইউসুফ সেখানে নেই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তারেক বলেন, প্রিজন সেলের এক পাশে কারারক্ষীদের অবস্থান থাকলেও মূল গেটটিতে তালা ছিল না। এই সুযোগে ইউসুফ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় দায়িত্বরতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে গেল আসামি

আপডেট সময় ০৫:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫