ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নিউমার্কেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বজলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে বজলুকে মৃত ঘোষণা করেন।

আহত পিকআপ ভ্যানচালক মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ব্যক্তি গাজীপুরের পূবাইলের মিরাবাজার এলাকার বাসিন্দা। তাদের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায়।
নিহতের ছেলে মো. সালমান জানান, আমরা জানতে পারি বাবা পিকআপ ভ্যানে ছিলেন। কাঁটাবন মোড়ে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করা হয়েছে। আহত পিকআপ চালক মাসুদ রানাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিউমার্কেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৪:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫