সমন্বিত উন্নয়ন ও নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরায় অনুষ্ঠিত হয়েছে “Gender Induction of the CSO Leaders and Members” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা।
বুধবার (৭ আগস্ট) জাজিরা উপজেলা মডেল মসজিদে এই কর্মশালার আয়োজন করে নরিয়া উন্নয়ন সমিতি (NUSA)।
এটি “Gender Uplifting for Inclusive Development and Community Empowerment (GUIDANCE)” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়। তিনি বলেন, “নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তৃণমূলের সিএসও নেতাদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (DORP) এবং VERC-এর প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিক শাহাজাদী সুলতানা।
কর্মশালায় বক্তারা বলেন, নারী নেতৃত্ব ও লিঙ্গভিত্তিক ন্যায্যতার জন্য সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। এতে উপস্থিত সিএসও সদস্যদের মধ্যে বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে আলোচনা করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করেছে কানাডা সরকার এবং Swiss Agency for Development and Cooperation (SDC)।
বিশেষ প্রতিনিধি 























