ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব

সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, সরকারি সম্পদ জনগণের আমানত। প্রতিটি পয়সা যেন যথাযথ বিধিবিধান মেনে খরচ হয় এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সেবা গ্রহণে জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পদ্মা সেতুর সাইট অফিসে আয়োজিত ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে অংশ নেন সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সেতু সচিব আরও বলেন, অডিট আপত্তি নিষ্পত্তিতে যথাযথ সরকারি সার্কুলার অনুসরণ করে জবাব প্রস্তুত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব

আপডেট সময় ০৩:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫