ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে বৃষ্টিতে ভেঙে পড়লো সেতু, যান চলাচল বন্ধ

রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে গেছে/ছবি সংগৃহীত
রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে গেছে। এতে ওই সড়কের একপাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে পানির স্রোতে সেতুটি ভেঙে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে সড়কের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লালফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে।
যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন মোড়ের দুই নম্বর গেট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।
আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।

চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই অফিস ও স্কুলগামীদের বিপাকে পড়তে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে বৃষ্টিতে ভেঙে পড়লো সেতু, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫