ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজধানীতে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানার কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ-ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মো. বজলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত মাসুদ রানাকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ রানা চিকিৎসাধীন।
নিহত ব্যক্তির ছেলে মো. সালমান বলেন, আমরা জানতে পারি আমার বাবা পিকআপ ভ্যানে ছিল। রাত ২টা ৩০ মিনিটের দিকে কাঁটাবন চৌরাস্তা পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমার বাবা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজধানীতে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ১২:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫