ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ‘জয় বাংলা’ স্লোগানে হামলা, আহত ১৮

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ১২:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

জয় বাংলা স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৬ আগস্ট) রাতে সিলেট নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জন শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটসাল মাঠ ভাড়া নিয়ে খেলা শুরু করেন। নির্ধারিত সময় শেষে তারা আরও দেড় ঘণ্টা অতিরিক্ত মাঠ দখলে রেখে খেলতে থাকেন। এসময় পরবর্তী সময়ের জন্য বুকিং করা খেলোয়াড়রা এসে আপত্তি জানালে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে সেন্টারের অফিস কক্ষও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। এর মধ্যে ১১ জন শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের দাবি, একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন এ হামলার নেতৃত্ব দেন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, শিক্ষার্থীদের হাতে আটক একজনকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ‘জয় বাংলা’ স্লোগানে হামলা, আহত ১৮

আপডেট সময় ১২:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫