রংপুরের বদরগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের একটি চৌকস টিমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তরে করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউপির চান্দুপাড়া গ্রামে সেনাবাহিনী অভিযানে ১৭ পিচ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক করা হয়। বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাজমুল এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাজমুল এর নেতৃত্বে নিয়মিত সেনা টহলটিম মঙ্গলবার (৫ আগষ্ট ) সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রাজেকুল ইসলামের সহযোগিতায় বিষ্ণুপুরে রাতে অভিযান পরিচালনা করেন, সেনাবাহিনী এসময় বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক কারবারি আব্দুল জলিল এর নিজ বাড়িতে বিপুল পরিমাণ ফেন্সিডিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলেন ওই সময় তাকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক কৃত মাদক কারবারি হলেন, বিষ্ণুপুর ইউপির কচু বাড়ি চান্দুপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪০)।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ) ধারায় আব্দুল জলিল এর বিরুদ্ধে মাদক মামলা হয়। তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রারণ করা হয়েছে।
নুরুন্নবী,ব্যুরো চিফঃ 























