ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

এবার পিছিয়ে পড়লে আমরা চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব : জয়নাল আবেদিন

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, এখন আমাদের এগিয়ে যেতে হবে, কোনো অবস্থায় পিছিয়ে আসা যাবে না। যদি এবার আমাদের ভুলের জন্য পিছিয়ে পড়ি, তাহলে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব। আমরা জাহান্নামে যেতে চাই না। লড়াইয়ের মাধ্যমে এদেশে গণতন্ত্র কায়েম করব।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালির আগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদিন বলেন, আমরা দল-মত বুঝি না। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবিতে যে সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছি, সেই পথ থেকে আমরা পিছপা হব না। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন। বিজয়ীরা এ দেশের নেতা হিসেবে কাজ করবেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছে। গণতন্ত্রের মধ্য দিয়ে সকলের মতামত নিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইতোমধ্যে এ সরকারকে এলোমেলো করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

আওয়ামী লীগের সাবেক এমপি নিজাম হাজারীকে উদ্দেশ করে জয়নাল আবেদিন বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে এক জঘন্য জানোয়ার ও তার গুণ্ডা বাহিনীসহ নিজে অস্ত্র হাতে নিয়ে নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে আহত করেছে। কিন্তু সেই অমানুষও (নিজাম হাজারী) ওই রাতের পর আর ফেনীতে থাকতে পারেনি। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীতে কোনো জানোয়ার, জালিম ও খুনি রক্ষা পাবে না।

আওয়ামী সরকারের সময়ে নানা নির্যাতনের কথা তুলে ধরে বিএনপির এই নেতা আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। এরপর আপনাদের সেবার জন্য রাজনীতি করছি। শেখ হাসিনার আমলে আমার বাড়িঘরে একাধিকবার হামলা হয়েছে। আমাকে পালিয়ে থাকতে হয়েছে। কিন্তু যতক্ষণ বেঁচে আছি এ লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে থাকব।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

এবার পিছিয়ে পড়লে আমরা চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব : জয়নাল আবেদিন

আপডেট সময় ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫