ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পুলিশের খাতায় পলাতক আসামি বিএনপি নেতা, দেখা গেলো বিজয় র‌্যালিতে

সরকারি চাল নিজের গুদামে অবৈধভাবে মজুত রাখার মামলায় বিএনপি নেতা খোকন আহমেদের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি পুলিশের খাতায় পলাতক আসামি। তবে তাকে ৫ আগস্টের র‌্যালিতে প্রকাশ্যে দেখা গেছে। এতে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মো. খোকন আহমেদ (৫০) নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি। তিনি কেন্দুয়া পৌরসভার বাদেআঠারো বাড়ি এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে খোকন আহমেদকে ৫ আগস্টের বিজয় র‌্যালিতে সামনের সারিতে ব্যানার হাতে দেখা গেছে। ওই মিছিলে তার কাছাকাছি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা খোকন আহমেদ বলেন, বিজয় র‌্যালিতে ছিলাম। আজকেও জেলায় রয়েছি।

তবে জামিন নিয়েছেন কি না এ ধরনের প্রশ্নে কিছুটা নীরব থেকে বলেন, এ বিষয়টা পরে জানাবো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ জুন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌর-শহরের আঠারো বাড়ি এলাকায় খোকনের মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্সে অভিযান চালায় সেনাবাহিনী। গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩০৪ বস্তা চাল জব্দ করা হয়, যার ওজন প্রায় ১৩ হাজার ৮৫৪ কেজি। এসব চালের বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ৫৪ হাজার ১৬০ টাকা।

অভিযানের সময় খোকন আহমেদকে একাধিকবার মোবাইলে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। একপর‌্যায়ে তিনি মোবাইল বন্ধ করে দেন। এ ঘটনায় আদালতের নির্দেশে ১ জুলাই খোকনের বিরুদ্ধে থানায় মামলা হয়। তারপর থেকে তিনি এলাকায় ঘোরাঘুরি করলেও অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেফতার করেনি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি জামিন নেননি, পলাতক রয়েছেন। তিনি গতকালের র‌্যালিতে ছিলেন, এটা আমাদের চোখে পড়েনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পুলিশের খাতায় পলাতক আসামি বিএনপি নেতা, দেখা গেলো বিজয় র‌্যালিতে

আপডেট সময় ০৭:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫