ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

২০ টাকার নোটও জাল, মিরপুরে প্রিন্টারসহ যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুরকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

২০ টাকার নোটও জাল, মিরপুরে প্রিন্টারসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫