ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ঢাকার ভেতরে বাস প্রবেশ না করাতে ৮ সারির ইনার রিং রোড করছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, বাহিরের বাস ঢাকার ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে।

প্রশাসক বলেন, দক্ষিণ বঙ্গের ২১টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করে। এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে উত্তর বঙ্গে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। প্রকল্পটি আগামী বছর ৩০ জুনের মধ্যে শেষ হবে।

তিনি বলেন, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক সৃষ্ট পটহলস মেরামতে ব্যবহৃত মিক্সড মেটারিয়ালসের গুণগত মান নিশ্চিতকরণে নির্দেশনা ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা শহরে নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক নকশাকৃত তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা (ই-রিকশা) প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের সব এলাকায় প্রবর্তন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ঢাকার ভেতরে বাস প্রবেশ না করাতে ৮ সারির ইনার রিং রোড করছে ডিএসসিসি

আপডেট সময় ০৫:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫