ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ ও এন. এফ.এস অনুষদের শিক্ষার্থী মোঃ জয়ভাঙ্গী। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এটি কোন হঠাৎ করে সংগঠিত ঘটনা ছিল না, বহু দিনের ক্ষোভ ও বঞ্চনার ফলেই এটি জন্ম নেয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন , জুলাই গণঅভ্যুত্থান এক ঐতিহাসিক এবং গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটে। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে সাহসী আন্দোলন এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায় অন্যায়কে পরাজিত করতে পারে। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামান্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে নাইমুর রহমান বেনজিন প্রযোজিত দলীয় নাটক “রক্তাক্ত জুলাই২৪” মঞ্চস্থ হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও সৃজনী বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

আপডেট সময় ০৩:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫