ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জয়- সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ

বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এক সময় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল ফ্যাসিবাদী শাসক হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। ১৮ কোটি মানুষ একতাবদ্ধ হয়ে একসঙ্গে, এক কণ্ঠে বলে উঠেছে আর নয় ফ্যাসিবাদ! এই ঐক্য আমাদের জন্য শুধু একটি প্রতিরোধই নয়, এটি আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকেও নিয়ে যাচ্ছে। আমরা চাই, আর কখনো যেন ফ্যাসিস্ট শাসনের পুনঃউত্থান না ঘটে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে শেরপুর উপজেলা বিএনপি সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা একটি মানবিক, উন্নয়নমুখী, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে নেতৃত্ব আসবে দেশ মাতার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে। তারেক রহমান মায়ের চোখ দিয়ে দেশকে দেখেন, সেই ভালোবাসা, সেই স্বপ্ন থেকেই তিনি গড়তে চান একটি সুশাসনের বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাস। এটি শুধু স্মরণ নয়, নতুন প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত করার প্রেরণা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে এই গণঅভ্যুত্থান আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে।
বিজয় মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শ্লোগানে মুখর ছিল পুরো শহর। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, শেরপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক মামুনুর রশিদ আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশসহ সকল ইউনিয়নের নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জয়- সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ

আপডেট সময় ১১:৪২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫